পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ভূমিকম্প হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় ৬টা ৭ মিনিটে বাটগ্রাম থেকে ৩৪ কিলোমিটার উত্তরে এ ভূ-কম্পনের উৎপত্তি হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৭। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
