দীপিকা-রণবীরের বাগদান!

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৩:২০
চলতি বছরের আলোচিত জুটি দীপিকা পাড়ুকোন-রণবীর সিং। শুধু চলচ্চিত্রেই নয় বাস্তব জীবনেও তারা আলোচিত। ওপেন সিক্রেট প্রেম করলেও এবার তারা লোক জানিয়েই তাদের বাগদান সপন্ন করবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে বলিউড বাতাসে।
 
রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কের বিচ্ছেদের পর দীপিকা চুটিয়ে প্রেম করছেন রণবীর সিংয়ের সঙ্গে। সেই ধারাবাহিকতায় বলিঅন্দরের খবর, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাদের বাগদানটা সেরেই ফেলতে চাইছেন এবার। শোনা যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই হতে চলেছে এ অনুষ্ঠান।
 
একদিকে যখন দীপিকার প্রাক্তন প্রেমিক রণবীর তার প্রেমিকা ক্যাটরিনাকে নিয়ে ব্যস্ত অন্যদিকে দীপিকা প্রেমের পর্ব শেষ করে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আরেক রণবীরের সঙ্গে। অবশ্য দীপিকা-রণবীর সিংয়ের বাগদানের খবরে পুরো বিটাউন জুড়ে বইছে খুশির হাওয়া।