কিউবার পূর্বাঞ্চলে সোমবার যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের ধাক্কায় ১৩ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম একথা জানায়।
এজেন্সিয়া কিউবানা ডি নোটিসিয়াস জানায়, সান্তিয়াগো ডি কিউবা প্রদেশে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। কিউবার অর্থনৈতিক সঙ্কটের কারণে বাস আমদানির বদলে ট্রাকে সস্তায় জনপরিবহন করা হয়। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক। এ দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এক কোটি ১০ লোকের এ দেশে গতবছর ১০ হাজারের বেশী দুর্ঘটনা ঘটে। এতে ৬শ’ ১৫ জনের মৃত্যু হয়। এএফপি।
