ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে স্থল সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কুয়েত।
এক সূত্রের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদপত্র আল কাবাসের এক খবরে মঙ্গলবার বলা হয়েছে, কুয়েতের মন্ত্রীসভা আগামী সপ্তাহের শুরুতে সৌদি আরবে সৈন্য পাঠানোর বিষয়টি অনুমোদন করেছে। ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে একটি জোটের নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। ইয়েমেন যুদ্ধে কুয়েতের অংশগ্রহণ এখন পর্যন্ত বিমান অভিযানের মধ্যে সীমিত রয়েছে। তবে কুয়েত সৌদিতে কত সৈন্য পাঠাবে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। সৌদি নেতৃত্বাধীন জোট গত মার্চে ইয়েমেনে হুতি বিদ্রোহী ও সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ’র অনুগত বাহিনীর ওপর বিমান হামলা শুরু করে। এএফপি।
