ক্যাটরিনাকে মেনে নিলেন কাপুর পরিবার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৪:৪০
‘তামাশা’ চলচ্চিত্রে দীপিকার বিপরীতে রনবীরের অভিনয়ের বিষয়টি খুব বেশি ভাল চোখে না দেখলেও এখন মেনে নিয়েছেন ক্যাটরিনা। আর তাই এখন হয়ত ভবিষ্যতের কথা চিন্তা করেই ক্যাটরিনা মিশে যেতে চাইছেন রনবীরের পরিবারের সাথে। সেক্ষেত্রে রনবীরের পরিবারের সদস্যরাও ইতিবাচক ভূমিকা পালন করছে ক্যাটরিনার দিক থেকে।
IMG0
প্রথম থেকেই রণবীরের মা নীতু সিং মেনে নেননি ক্যাটরিনাকে। সব মিলিয়ে ক্যাট-রণবীরের সম্পর্ক পড়েছিল অনিশ্চয়তায়। যতই লন্ডনে রণবীরের জন্মদিনে ক্যাট হাজির থাকুন বা স্পেনে একসঙ্গে ছুটি কাটান, বাড়ি থেকে মেনে না নেওয়ায় কিছুতেই তাদের সম্পর্কের জটিলতা কাটছিল না।
 
তবে সম্প্রতি প্রকাশ পাওয়া একটি ছবি বদলে দিয়েছে সবকিছু। কাপুরদের বাংলোতে ক্রিসমাস পার্টিতে সকলের সঙ্গে হাজির ছিলেন ক্যাটরিনাও। শশী কপূরের বাংলোতে ক্রিসমাস লাঞ্চে বিশেষ ভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল ক্যাটকে। সেখানে হাজির ছিলেন কাপুর পরিবারের বেশির ভাগ সদস্যই।
 
গ্রুপ ফটোতে বেশ হাসি মুখেই দেখা গেল তাকে। লাঞ্চের পর কারিশমা এবং কারিনার সঙ্গে আলাদা করেও ছবি তুলেছেন তিনি। এই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
 
শোনা যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে ২০১৬-তেই গাঁটছড়া বাঁধবেন রণবীর-ক্যাটরিনা। অন্যদিকে রণবীরের সাবেক প্রেমিকা দীপিকা নাকি রণবীর সিংয়ের সঙ্গে সামনের বছর ফেব্রুয়ারিতে বাগদান করবেন বলেও শোনা যাচ্ছে।