বেলজিয়ামে জঙ্গি হামলার পরিকল্পনাকারী সন্দেহে গ্রেফতার ২

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৪:৫২
বেলজিয়ামে থার্টি ফার্স্ট নাইটে সন্ত্রাসী হামলা পরিকল্পনাকারী সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ও সোমবার ব্যাপক অভিযান চালিয়ে এই দুইজনকে আটক করা হয়।
 
অভিযানে এই দুইজনের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, ইসলামিক স্টেটের জিহাদি প্রচারণার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, তবে কোনো অস্ত্র পাওয়া যায়নি। আটক হওয়া দুইজনের মধ্যে একজন জঙ্গি নিয়োগ করছিল। গ্রেফতার হওয়া দুইজন বেলজিয়ামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি পুলিশের উপর হামলার পরিকল্পনা করছিলেন। প্যারিসে গত ১৩ নভেম্বর ইসলামিক স্টেট জঙ্গিদের সন্ত্রাসী হামলার পর থেকে সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে। প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন বেলজিয়ান বংশোদ্ভূত। তবে সর্বশেষ আটকের ঘটনা প্যারিস হামলার সঙ্গে যুক্ত নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিবিসি।