বাড়ি বিক্রি করছেন টমক্রুজ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৫:০০
হলিউডের সর্বকালের সেরা সুপারস্টার টমক্রুজ। বলিউডে তিনি একাধারে রাজত্ব করে যাচ্ছেন নিজ প্রতিভায়। সম্প্রতি তিনি তার প্রায় ৫ মিলিয়ন পাউন্ডের বাড়ি বিক্রি করতে যাচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
 
এবিষয়ে একটি সুত্র মারফত জানা যায়, ছয় বেডরুমের বাড়িটির দাম ধরা হচ্ছে প্রায় ৫ মিলিয়ন ডলার।  ২০০৬ সালে টম ক্রুজ ও কেটি হোমস এই বাড়িটি কিনেছিলেন। কিন্তু ১৪.২ একরের এই সম্পত্তিটি এখন বিক্রি করতে চলেছেন টম। কিন্তু কেন টমক্রুজ তার প্রাসাদ তুল্য বাড়ীটি বিক্রি করবেন এবিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।