পাগল মন খ্যাত দিলরুবা খানের স্বামী মকবুল খান আর নেই। সোমবার রাত আনুমানিক ১১ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিলরুবা খানের মেয়ে শিমূল খানের ফেসবুক স্ট্যাটাসে এই বিষয়টি জানা যায়। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমার বাবা আর নেই। আজ রাতে (সোমবার) তিনি সবার মায়া ত্যাগ করে চলে গেছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর নাটরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তথ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মকবুল খান। এরপর তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। । সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৬ ডিসেম্বর রাতে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
