অসদাচরণের অভিযোগ ওঠার পর অস্ট্রেলিয়ায় দু’জন মন্ত্রী পদত্যাগ করেছেন। তারা হলেন অবকাঠামো ও আঞ্চলিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী জেমি ব্রিগস এবং স্পেশাল মিনিস্টার ফর স্টেট মাল ব্রো।
জেমি ব্রিগস এর বিরুদ্ধে হংকং এর একটি পানশালায় অসদাচরণের অভিযোগ আনেন একজন নারী। আর মাল ব্রো টাকা দিয়ে আরেকজন রাজনীতিবিদের ব্যক্তিগত ডায়েরির কপি সংগ্রহ করেছিলেন। তার বিরুদ্ধে পুলিশ তদন্ত করছে।
IMG0
অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী টার্নবুলের জন্য এটি প্রথম ধাক্কা বলা যায়। ব্রো এর পদত্যাগ সম্পর্কে প্রধানমন্ত্রী টার্নবুল বলেন, পুলিশ অভিযোগের তদন্ত করছে। এসময় পদত্যাগ করে তিনি ভালো করেছেন। ব্রিগস সম্পর্কে তিনি বলেন, আমি তার আচরণে অসন্তুষ্ট, আগামীতে সরকারের জন্য তিনি কি করেন তা দেখার জন্য অপেক্ষা করছি। ব্রিগস এর স্থলাভিষিক্ত হবেন পরিবেশ মন্ত্রী গ্রেগ হান্ট। স্পেশাল মিনিস্টার ফর স্টেট এর দায়িত্ব পালন করবেন অর্থমন্ত্রী ম্যাথিয়াস করমেন। সূত্র: বিবিসি
