ভারতের উত্তরাঞ্চলের চণ্ডীগড়ে একটি দোতলা মদের দোকান ধসে ছয় ব্যক্তি নিহত হয়েছে। সোমবার শহরটির ট্রান্সপোর্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নির্মাণ শ্রমিকরা মদের দোকানটির পার্শ্ববর্তী ভবনের বেসমেন্ট খনন করছিলেন। এসময় ভবনটি বেসমেন্টের গর্তে ধসে পড়ে। ধারণা করা হচ্ছে নিহতরা সবাই নির্মাণ শ্রমিক।
