জাপানের 'যৌনদাসী' প্রশ্নে এবার সরব তাইওয়ান

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৭:৫৮
 
‘যৌনদাসী’ প্রশ্নে এবার জাপানকে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণ দেয়ার আহবান জানিয়েছে তাইওয়ান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই ইস্যু নিয়ে টোকিও ও সিউলের মধ্যে সোমবার একটি চুক্তি হওয়ার পর তাইওয়ান এই আহ্বান জানালো।
 
যুদ্ধের সময় দক্ষিণ কোরীয় নারীদের পতিতা পল্লিতে থাকতে বাধ্য করানোয় ক্ষমা চেয়েছে জাপান। সেইসঙ্গে ১শ’ কোটি ইয়েন ক্ষতিপূরণ দেয়ার দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এই চুক্তিকে দুই দেশের সম্পর্কে নতুন যুগ সূচনাকারী আখ্যা দিয়ে এর প্রশংসা করেছে।
IMG0
তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জেউ তাইওয়ানের যৌনদাসীদের ক্ষেত্রেও একই ধরণের ব্যবস্থা নিতে জাপানের প্রতি আহবান জানিয়েছেন। জাপান ১৮৯৫ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত তাইওয়ান শাসন করেছে।
 
মা মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাইওয়ানের নারীদের যৌনদাসী হিসেবে ব্যবহারের জন্য জাপান সরকারকে ক্ষমা চাওয়া ও ওইসব নারীদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানাচ্ছি।’ সূত্র: এএফপি