চলছে মান্না উৎসবের প্রস্তুতি। আগামী ১ জানুয়ারি মান্না ফাউন্ডেশন ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যৌথ উদ্যোগে রাজধানীর শিশু একাডেমী চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মান্না উৎসব ২০১৬ ড্রিমস অব মান্না’।
IMG0
আর এই উৎসবকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার জহির রায়হার কালার ল্যাবে চলছে তারকাদের পূর্ব প্রস্তুতি।
IMG1
প্রয়াত অভিনেতা মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার সপ্তম মৃত্যুবার্ষিকী স্মরণে আয়োজন করা হচ্ছে মান্না উৎসব।
