ব্লকবাস্টারে 'ড্যাডিস'স হোম'

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৯:৩৩
'ড্যাডিস'স হোম' ২০১৫ সালের একটি আমেরিকান কমেডি পূর্ণ্যদৈর্ঘ্য চলচ্চিত্র। শন অ্যান্ডার্স পরিচালিত ব্রায়ান বার্নস দ্বারা লিখিত মুভিটি আমেরিকা তথা বিশ্ব ব্যাপি হাসির আলোড়নের সৃষ্টি করেছে। 'ড্যাডিস'স হোম' চলচ্চিত্রে অভিনয় করেছেন উইল ফেরিল, মার্ক ওয়ালবার্গ, লিন্ডা কার্ডেলিনি ও আরো অনেকে।
 
২৫শে ডিসেম্বর, ২০১৫ তারিখে, আমেরিকায় চলচ্চিত্রটি শুভমুক্তি পেয়েছে। ১লা জানুয়ারী, ২০১৬ তারিখে বাংলাদেশের ব্লকবাস্টার সিনেমায়  মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি ।