অনেক সমালোচনার পর এবার বক্স অফিসে কিং খানের 'দিলওয়ালেকে টেক্কা দিল রণবীরের 'বাজিরাও মস্তানি'। সকল গুঞ্জন পিছনে ফেলে এগিয়ে আছে 'বাজিরাও মস্তানি'।
প্রচার প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে ছিল রোহিত শেঠির 'দিলওয়ালে'। কিন্তু সমালোচকরা সব বিভাগেই দিলওয়ালের থেকে অনেক এগিয়ে রেখেছিল 'বাজিরাও মস্তানি'কে। মুক্তির কয়েকদিন পর থেকেই 'দিলওয়ালে'-র সঙ্গে বক্স অফিস ব্যবসা ব্যবধান সমপর্যায়ে নিয়ে এসেছিল সঞ্চয় লীলা বানশালীর বাজিরাও মস্তানি।
সর্বশেষ ক্রিসমাস উইক-এন্ডেতে প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে গেল রণবীর-দীপিকার ঐতিহাসিক প্রেমের চলচ্চিত্রটি।সোমবারের হিসেবে 'দিলওয়ালে'-র থেকে প্রায় আড়াই কোটি টাকা বেশি ব্যবসা করেছে 'বাজিরাও মস্তানি'। এক্ষেত্রে হয়ত শেষ ভাল যার সব ভাল তার বিষয়টিই সত্যি হল।
