অনেকে হয়ত ভুলেও গিয়েছিলেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রীর কথা। কেননা কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদে সঙ্গে বিচ্ছেদের পর অনেকটাই মিডিয়ার আড়ালে চলে গিয়েছিলেন গুলকেতিন খান।সামাজিক অনুষ্ঠানেও খুব একটা দেখা মিলতো না তার।
দীর্ঘদিন পর এক বিয়ের অনুষ্ঠানে দেখা গেল তাকে। শনিবার সন্ধ্যায় বিউটি স্পেশালিষ্ট ফারজানা শাকিলের কন্যার বিয়েতে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে পুরাণে বন্ধুদের পেয়ে আড্ডায় মেতে উঠেন। দীর্ঘদিন পর মিডিয়ার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হলে স্মৃতি-কাতর হয়ে পড়েন তিনি।
ক্ষণিকেই হারিয়ে যান সোনালী অতীতে। সুবর্ণা মোস্তফাসহ অনেকের সঙ্গেই ছবি তোলেন। হাসোজ্জল ভঙ্গিমায় তোলা একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন। ঠোটের কোনে তার সেই চিরচেনা হাসি যেন আজো অমলিন।
এদিকে, দীর্ঘদিন প্রবাস যাপনের পর সম্প্রতি দেশে ফিরেছেন গুলতেকিন। থাকছেন ঢাকাতেই, নিয়মিত কবিতা লিখছেন তিনি।
