সাড়ে ১৪ লাখ টাকা আয়কর দিল আওয়ামী লীগ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ২২:২১
২০১৫-১৬ করবর্ষে ১৪ লাখ ৬৮ হাজার ৫৬১ টাকা আয়কর দিয়েছে আওয়ামী লীগ।  
 
মঙ্গলবার দুপুর ১২টার দিকে অধিক্ষেত্রভুক্ত কর অঞ্চল-১ এ আয়কর রিটার্ন জমা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় ও ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল।
 
আওয়ামী লীগের ইলেক্ট্রনিক করদাতা শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) হচ্ছে (৬৫৬৭৬৬৬৪০০৭৭)। কর অঞ্চল-১ এর কর সার্কেল-২০ অধিক্ষেত্রভুক্ত করদাতা আওয়ামী লীগ। ২০১৫-১৬ করবর্ষে আওয়ামী লীগের মোট আয় ছিল ৯ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৬৪৩ টাকা। আর মোট ব্যয় ছিল ৩ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৮২১ টাকা।