বড়গুনা সদর পৌরসভার একটি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জের ধরে ভোটকেন্দ্রটি স্থগিত করা হয়েছে। বুধবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে বরগুনা সদর পৌরসভার গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ সংর্ঘষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভোটকেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংঘর্ষকারীদের ওপর লাঠিচার্জ করেন। এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ভোটকেন্দ্রটি স্থগিত করা হয়।
প্রিজাইডিং অফিসার মঞ্জুরুল এ খবর নিশ্চিত করেন।
