ভোট কিনতে মজুদ রাখা শাড়ি-কম্বল উদ্ধার

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১১:১৬
জীবননগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে এক প্রার্থীর পক্ষে ভোট কিনতে বিপুল পরিমান শাড়ি-কম্বল মজুদ করা হয়। মঙ্গলবার দিবাগত গভীর রাতে মজুদকৃত এসব শাড়ি-কম্বল ভোটারদেরকে দিয়ে তাদের ভোট কেনার পরিকল্পনা করা হয়। কিন্তু বিতরণের আগেই খবর পেয়ে রাতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশ নারায়ণপুর ও ইসলামপুর থেকে তা জব্দ করে।
 
নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষের লোকজন আনুমানিক ১ হাজার ৩০০ টি  শাড়ি ও ১ হাজার ৩০০ টি কম্বল ২ নম্বর ওয়ার্ড নারায়ণপুর ও ৩ নম্বর ওয়ার্ড ইসলামপুরে মজুদ করে বলে অভিযোগ পাওয়া গেছে। বিপুল পরিমান এ শাড়ি-কম্বল উদ্ধারের বিষয়টি রাতেই পৌরসভা জুড়ে আলোচিত খবরে পরিনত হয়। মোবাইল কোর্ট এ সময় ৩ জনকে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করে।