সরকার দলীয় লোকজন ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যালট বাক্স ভাঙচুর করায় ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র স্থগিত করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রটি স্থগিত করা হয়েছে।
প্রিজাডিং অফিসার মোস্তাফিজুর রহমান, স্থানীয় আওয়ামী লীগের লোকজন জোরপূর্বক ভোট কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করলে তাদের বাধা দেয়া হয়। এসময় তারা দুটি ব্যালট বাক্স ভাঙচুর করে। এ ঘটনায় ভোটকেন্দ্র স্থগিত করা হয়েছে। এদিকে শহরের পলিটেকনিক কেন্দ্রে একটি বুথ বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। এছাড়া শহরের বিভিন্ন ভোট কেন্দ্র ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন জানান, আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোট কেন্দ্রে জোর পূর্বক ঢুকে ব্যালট পেপার ছিনতাই করে বাক্সে ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু প্রশাসক কোন পদক্ষেপ গ্রহন করছে। এই পরিস্থি নিয়ন্ত্রন না হলে ভোট বর্জন করার ঘোষনা দেন তিনি। ঠাকুরগাঁও জেলা প্রিজাডিং অফিসার ফজলে রাব্বী জানান, সে সকল ভোটে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে সেখানে অতিরিক্ত পুলিশ ও ব্যাব মোতায়ন করা হয়েছে।
