নাটক ইরাবতি ফ্যান্টাসি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৫:০৬
আজাদ চিত্রকর। নানা ধরনের ছবি আঁকেন। তার কল্পনার মেয়ে মম ঘুরে ঘুরে তার ক্যানভাসে ফিরে আসে। অন্যদিকে মমর সম্পর্ক মিলনের সঙ্গে। এক সময় আজাদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলা শুরু করে মম। মিলন বিষয়টা স্বাভাবিকভাবে নেয় না। মমকে নানাভাবে বারণ করে আজাদের সঙ্গে মিশতে।
 
কিন্তু আজাদ ডাক দিলেই মম মন্ত্রমুগ্ধের মত তার পিছু নেয়। শুরু হয় অন্য ঘটনা। ইরাবতি ফ্যান্টাসি নামের নাটকে এমনই তিন চরিত্রে অভিনয় করেছেন— জাকিয়া বারী মম, আজাদ আবুল কালাম, আনিসুর রহমান মিলন।
 
জানা গেছে, সেতু আরিফের রচিত ও পরিচালিত স্বল্প বিরতির একক এ নাটকটি বৃহস্পতিবার রাত ৯টা ৫ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।