তারকাবহুল ছবিতে ঐশ্বরিয়া

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৫:১৫
সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন আবারো নিয়মিত হচ্ছেন বলিউডে। দীর্ঘ বিরতির পর তিনি 'জাজবা' চলচ্চিত্রের মাধ্যমে ফিরেন সিনেমা হলের রুপালী পর্দায়।
 
জানা গেছে অতি শীঘ্রই একটি তারকাবহুল ছবিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন এই মেধাবী নায়িকা। বচ্চন পরিবারের ঘরনী ঐশ্বরিয়া এই মুহূর্তে ব্যস্ত আছেন ‘সর্বজিত’ ও ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির শুটিংয়ে। জানা গেল এই দুই ছবির কাজ শেষ করেই নাম ঠিক না হওয়া সেই তারকাবহুল ছবির কাজ শুরু করবেন তিনি।
 
অ্যাশ জানান, 'দুই নামি অভিনেত্রীর সঙ্গে পর্দা ভাগাভাগি করে কাজ করার প্রস্তুতি নিচ্ছি। তবে কে সেই অভিনেত্রী তা এখনও চূড়ান্ত হয়নি।' সাবেক বিশ্বসুন্দরী আরও বলেন, 'একেবারেই ভিন্নধর্মী গল্পের এই ছবিতে কাজ করার জন্য মুখিয়ে আছি আমি।'