যুক্তরাষ্ট্রে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, তিনি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রাথমিক ভোটে টিকে থাকতে সপ্তাহে ২ মিলিয়ন ডলার খরচ করবেন।
রিয়েল এস্টেট টাইকুন ডোনাল্ড ট্রাম্প নিজস্ব অর্থায়নেই তিনি তার প্রচারণা চালাচ্ছেন। তিনি সাংবাদিকদের বলেন, আমি প্রতি সপ্তাহে কমপক্ষে দুই মিলিয়ন ডলার এবং সম্ভবত বেশী ব্যয় করবো। মনোনয়ন পাওয়ার লড়াইয়ে প্রথমে যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যে ভোট হবে আগামী ১ ফেব্রুয়ারি। এর আটদিন পর নিউ হ্যাম্পশায়ার এবং এরপর সাউথ ক্যারোলিনায় ও তারপর নেভাদায় মনোনয়ন সংক্রান্ত এ ভোট অনুষ্ঠিত হবে। এএফপি।
