বছরের শেষ দিন কনসার্টের মধ্য দিয়ে মাতাবেন সঙ্গীতশিল্পীরা। কনসার্টের স্টেজগুলো এরইমধ্যে গোছানো শেষ। এখন শুধু অপেক্ষা কখন স্টেজে পড়বে তাদের পদচারণ। তাহসান খান তার ব্যান্ডদল ‘তাহসান অ্যান্ড ব্যান্ড’ নিয়ে শুক্রবার রাতে সিলেট মাতাবেন। সিলেটের স্টার প্যাসিফিক হোটেলে রাত ১০টায় কনসার্টটি অনুষ্ঠিত হবে ।
এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘সারাবছর এই রাতটির জন্য অপেক্ষা থাকে। এমন উৎসবমুখর রাত বছরে একবারই আসে। সিলেটের মানুষের সাথে এবার আবারও দেখা হবে। ঢাকার বাইরে কনসার্টে এক অন্যরকম আমেজ থাকে।’
এছাড়াও তাহসান জানান, আগামী বছর ব্যান্ডের নতুন গান রিলিজের পরিকল্পনা রয়েছে তাদের।
