১ জানুয়ারি বিদ্যার জন্মদিন। জানা গেছে স্বামী সিদ্ধার্থ কাপুরের সঙ্গে জন্মদিন উদযাপনের জন্য ছুটি কাটাতে দেশের বাইরে যাচ্ছিলেন তিনি। আবুধাবি থেকে উড়োজাহাজে ওঠার পর তিনি হঠাৎ পিঠে ব্যাথা অনুভব করেন তিনি। এ অবস্থায় উড়োজাহাজ থেকে তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আবু ধাবি বিমানবন্দর ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে পরের ফ্লাইটেই মুম্বাইয়ে ফিরে আসেন এই দম্পতি।
বর্তমানে তিনি মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি আছেন। সেখানকার চিকিৎসকেরা আশংকা করছেন বিদ্যা বালানের কিডনিতে পাথর থাকার কারণে এমন ব্যাথা উঠেছে।
বিদ্যার মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, "বিদ্যা এই মুহূর্তে হিন্দুজা হাসপাতালে দক্ষ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং দ্রুত সেরে উঠছেন।"
