কোস্টারিকায় গবাদি পশুর ট্রাকে ৯ বাংলাদেশি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১০:৪৩
কোস্টারিকায় গবাদি পশুর একটি ট্রাকে ৫১ জন অভিবাসীকে পাওয়া গেছে বলে দাবি করেছেন দেশটির কর্মকর্তারা। বুধবার এই অভিবাসীদের উদ্ধার করা হয়েছে । খবর এএফপি'র। 
 
ওই অভিবাসীরা বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ইরাক, ইরিত্রা ও সোমালিয়ার নাগরিক। বাংলাদেশি নাগরিকের সংখ্যা ৯ জন। সন্দেহভাজন মানবপাচারকারীরা ওই ট্রাকটি চালাচ্ছিলেন বলে জানা গেছে।