জনপ্রিয় কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়ার প্রতি ভক্তদের ভালোবাসা ও অনুরাগ প্রকাশের মাধ্যম হিসাবে ‘আ কাপেলা’ সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছে রবি আজিয়াটা লিমিটেড। এটি দেশে প্রথমবারের মতো আয়োজিত ‘আ কাপেলা’ সঙ্গীত প্রতিযোগিতা।
‘আ কাপেলা’ সঙ্গীত হচ্ছে কোন বাদ্যযন্ত্রের সহযোগিতা ছাড়া একক বা দলগতভাবে গাওয়া গান।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় মোবাইল ফোন অপারেটর। গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি আগামী একমাস চলবে।
সংবাদ সম্মেলনে পার্থ বড়ুয়াসহ রবি’র চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ ও রবি’র ভ্যালু অ্যাডেড সার্ভিসের জেনারেল ম্যানেজার ফয়সল মাহমুদ উপস্থিত ছিলেন।
এ প্রতিযোগিতার মাধ্যমে ভক্তরা পার্থ বড়ুয়ার গাওয়া গানগুলো নিজে গেয়ে রেকর্ড করার সুযোগ পাবেন। অংশগ্রহণকারীরা ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স (আইভিআর) পদ্ধতির মাধ্যমে প্রথমে শিল্পীর গাওয়া জনপ্রিয় গান ‘হাজার বর্ষা রাত’-এর ‘আ কাপেলা’ ভার্সনটি শুনবেন এবং পরবর্তীতে তার যেকোনো একটি গান অথবা অন্য কোন বাংলা গান বাদ্যযন্ত্র ছাড়া গেয়ে রেকর্ড করবেন।
গ্রাহকরা ৮৩৬৫৫ নম্বরে ডায়াল করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী বা স্টার্ট সিওয়ান (START C1) লিখে ৮৩৬৫৫ নম্বরে পাঠিয়ে অথবা *৮৩৬৫*৬# ডায়াল করে ২ টাকা প্যাক (এসডি এবং ভ্যাট ব্যাতীত) এবং স্টার্ট সিটু (START C2) লিখে ৮৩৬৫৫ নম্বরে পাঠিয়ে অথবা *৮৩৬৫*৮# ডায়াল করে ৫ টাকা (এসডি এবং ভ্যাট ব্যাতীত) প্যাক ক্রয়ের মাধ্যমে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
এছাড়া গ্রাহকরা ৮৩৬৫৫ নম্বরে ডায়াল করেও পরবর্তী নির্দেশনা অনুযায়ী এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। সেবাটি গ্রহণ করার পর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। প্রতিযোগীরা তাদের ব্যালেন্সের সাথে ফ্রি মিনিট সংযুক্ত করতে এবং অন্য প্রতিযোগিদের আপলোডকৃত ‘আ কাপেলা’ গান শুনতে পারবেন। আপলোডকৃত ‘আ কাপেলা’ গানটি চাইলে পরিবর্তন করার সুযোগও পাবেন অংশগ্রহণকারীরা। সকল রবি গ্রাহক একক বা দলগতভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
প্রতিযোগিতা শেষে আপলোডকৃত সকল ‘আ কাপেলা’ গান শুনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী নির্ধারণ করবেন পার্থ বড়ুয়া। বিজয়ীরা প্রত্যেকে জনপ্রিয় এই সংগীতশিল্পীর সাথে তাদের আ কাপেলা গানটি গাওয়ার সুযোগ পাবেন। এছাড়া পুরস্কার হিসাবে যথাক্রমে আইফোন ৬ এস+, আইফোন ৬ এস ও আইফোন ৬ হ্যান্ডসেট জিতবেন তারা।
রবি আয়োজিত এ প্রতিযোগিতার রেডিও পার্টনার রেডিও টুডে।
