নতুন মামলায় ফেঁসে যেতে পারেন সালমান

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১৫:৩৮
বছর জুরেই ঝামেলা পোহাতে হয়েছে বলিউডের সফল নায়ক সালমান খানকে। একের পর এক ঝামেলা লেগেই ছিল তার।কৃষ্ণসার হত্যা মামলা ও হিট অ্যান্ড রান মামলার পর এবার তিনি বিতর্কে পড়েছেন নিজের একটি বিপণন ওয়েবসাইট নিয়ে।
 
খুব শখ করে নিজের ৫০ তম জন্মদিনে সালমান তার নিজস্ব একটি বিপনন ওয়েবসাইট লঞ্চ করেন। আর বিতর্ক শুরু হয়েছে এই নাম নিয়েই। প্রায় এই একই নামে একটি ওয়েবসাইট রয়েছে। ৬৫ বছরের পুরনো দিল্লির খান মার্কেটের ওয়েবসাইটের নাম ‘খান মার্কেট ডট কম’।
IMG
এ বিষয়ে বি-টাউনের সূত্র অনুযায়ী জানা যায়, 'খান মার্কেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি মামলাও দায়ের করার কথা ভাবছেন তারা। তার মানে আবারো একটি মামলায় জড়াতে যাচ্ছেন সালমান ।
 
এবিষয়ে খান মার্কেট অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জীব মেহরা জানিয়েছেন, মামলাও দায়ের করার কথা ভাবা হচ্ছে। তবে তার আগে সালমানের ওয়েবসাইটের নাম পরিবর্তন করার জন্য তাকে অনুরোধ করা হবে।
 
কিন্তু নাম পরিবর্তনের কাজটা খুব একটা সহজ হবে না সালমানের জন্য। কারণ, ইতি মধ্যেই অসংখ্য ক্রেতা তাঁদের নাম রেজিস্টার করেছেন এই ওয়েবসাইটে। সোশ্যাল মিডিয়াতেও ওয়েবসাইট লঞ্চের খবর বেশ বড় করেই দেওয়া হয়ে গিয়েছে।