জেএসসি-জেডিসিতে ৪৩ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১৮:০৬
 
চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষায় কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের চেয়ে ছয়টি কমেছে। কেউ পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা এবার জেএসসিতে ২৩টি এবং জেডিসিতে ২০টি। সব মিলে এবার এমন প্রতিষ্ঠান ৪৩টি। তবে জেএসসিতে শতভাগ অনুত্তীর্ণ প্রতিষ্ঠানের এ সংখ্যা গতবারের সমান। আর যে ছয়টি কমেছে তা মাদরাসা বোর্ডের।
 
গতবার সব মিলে শতভাগ অনুত্তীর্ণ প্রতিষ্ঠান ছিল ৪৯টি। এরমধ্যে ঢাকা বোর্ডে ছয়টি, রাজশাহী বোর্ডে পাঁচটি, যশোর বোর্ডে তিনটি, বরিশাল বোর্ডে একটি, দিনাজপুর বোর্ডে আটটি এবং মাদরাসা বোর্ডের ২৬টি প্রতিষ্ঠান রয়েছে।
 

২০১৩ সালে জেএসসি ও জেডিসি পরীক্ষায় একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা বোর্ডে চারটি, রাজশাহী বোর্ডে পাঁচটি, যশোর বোর্ডে পাঁচটি, বরিশাল বোর্ডে তিনটি, দিনাজপুর বোর্ডে ১৬টি এবং মাদরাসা বোর্ডে ২৪টি রয়েছে।