ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দিনাজপুরে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। জানা গেছে, বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকে লাশ হস্তান্তরের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার ভোরে দিনাজপুরের বড়গ্রাম সীমান্তের চিনাপাড়ায় সীমান্ত পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে বিএসএফের দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার এলেন্দার ক্যাম্পের সদস্যদের গুলিতে গরু ব্যবসায়ী নুরুজ্জামান (৩০) গুরুতর আহত হন। তাকে দক্ষিণ দিনাজপুরের হাসপাতালে ভর্তির পর সকাল সাতটায় তার মৃত্যু হয়। নিহত নুরুজ্জামান বড়গ্রাম এলাকার শহিদুর রহমানের পুত্র।
২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত লাশ হস্তান্তরের সম্ভাবনা রয়েছে।
