রাজধানীতে মদ-বিয়ারসহ যুবক আটক

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১৯:১৪
নতুন বছর শুরুর আগের দিন রাজধানীর ভাটারা এলাকা থেকে মদ ও বিয়ারসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম শামীম শেখ (৩৯)। তার কাছে ৩৯ বোতল মদ ও ২৭৯ ক্যান বিয়ার জব্দ করা হয়।
 
শামীমকে বুধবার রাতে ভাটারা থানার প্রগতি সরণির এক ছয়তলা ভবনের ছাদের ওপর লিফটের মেশিন ঘর থেকে মদ ও বিয়ারসহ আটক করা হয় বলে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
এতে বলা হয়, শামীম বেশ কিছুদিন ধরে অবৈধ মাদকের ব্যবসা করে আসছে। থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে ঢাকার অভিজাত বসুন্ধরা ও বারিধারা আসাসিক এলাকায় সরবরাহ করার লক্ষে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার মজুদ করছিল সে।