সবাই যখন পরবর্তী বছরের চলচ্চিত্রের প্ল্যানিং নিয়ে ব্যাস্ত ঠিক সেই সময় হলিউডের জনপ্রিয় অভিনেত্রী কেট ব্ল্যানচেট ভাবছেন চলচ্চিত্র থেকে অবসর নেওয়ার।
এ বিষয়ে সম্প্রতি তিনি তার টুইটারে লিখেছেন, আমার ইচ্ছে আছে নতুন বছরে পরিবারের সাথে বেশি সময় দেওয়ার। আর তাই আমি চাই চলচ্চিত্রের কাজ থেকে নিজেকে গুটিয়ে নিতে। অভিনয় যদিও মিসে আছে আমার রক্তে, তাই হয়ত আমি সম্পূর্ণ রূপে চলচ্চিত্র থেকে সরিয়ে নিতে পারবো না। তবে কাজ অনেকটাই কমিয়ে দিতে পারি নতুন বছরে।
৪৬ বছর বয়সী ‘ক্যারোল’ তারকা তিনি এদিথ নামের একটি মেয়ে শিশুকে দত্তক নিতে চান। এটি তার চতুর্থ সন্তান হবে। কারণ এর আগে তিনি তিন ছেলে জন্ম দিয়েছেন।
