বাগেরহাটে পরাজিত বিদ্রোহী মেয়র প্রার্থী গ্রেফতার

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ২০:০৮
বাগেরহাট পৌরসভা নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মীনা হাসিবুল হাসান শিপনকে (৪০) পুলিশ গ্রেফতার করেছে।
 
বুধবার রাত পৌনে ১০ টায় শহরের পূর্ব বাসাবাটি এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, বুধবার রাতে আওয়ামী লীগ দলীয় বিজয়ী মেয়র খান হাবিবুর রহমানের সমর্থক যুবলীগ নেতা শেখ ইদ্রিস আলীকে লক্ষ্য করে বোমা হামলা চালায় বিদ্রোহী প্রার্থী মীনা হাসিবুল হাসান শিপন।
 
বৃহস্পতিবার দুপুরে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মীনা হাসিবুল হাসানসহ নয়জনের নাম উল্লেখ ও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
 
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে শিপনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।