শরণার্থী সমস্যা নয়, সুবিধা : জার্মান চ্যান্সেলর

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ২১:৫১

 

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মারকেল নববর্ষের শুভেচ্ছা বক্তব্যে বলেছেন, শরণার্থীদের সমস্যা মনে না করে ভবিষ্যতের জন্য একটি সম্ভাবনা হিসেবে দেখতে। এখন শরণার্থীদের কাজে লাগিয়ে সম্পদে পরিণত করতে হবে।  
 
বৃহস্পতিবার সন্ধ্যায় নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে মারকেল বলেন, ‘আমি জানি এ বছরটি আমাদের জন্য ছিল কঠিন একটা সময়। কিন্তু যত কঠিনই হোক, এটা আমাদের মোকাবেলা করতে হবে।  আজকে আমরা যদি শরণার্থীদের সামাল দিতে পারি, তাহলে আজকের এই অসুবিধা আগামীতে আমাদের সুবিধা হয়ে দেখা দেবে।

শরণার্থীদের গ্রহণে ইউরোপের বিভিন্ন দেশ অস্বীকৃতি জানায়। সেই সময় বিপুল পরিমাণ শরণার্থীকে আশ্রয় দেন আঙ্গেলা মারকেল।