জেএসসি পরীক্ষায় করায় রহিমা আক্তার (১৪) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এই কিশোরী গৃহপরিচারিকার কাজ করে লেখা পড়া করতো। জেলার সিরাজদিখান উপজেলার চম্পকদি গ্রামের সেই বাড়ির একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মহত্যা করে। সে পার্শ্ববর্তী কাঠাঁলতলী গ্রামের দিনমজুর আইয়ুব আলী শেখের কন্যা।
পুলিশ রাত সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজদিখান থানায় নিয়ে আসে। থানার ডিউটি অফিসার মামুন হোসেন মোল্লা এসব তথ্য নিশ্চিত করেছেন। মামুন জানান, শুক্রবার লাশ মর্গে পাঠানো হবে।
রহিমা কাঠাঁলতরী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবারের পিএসসি পরীক্ষায় অংশ নেয়। তার মা অন্য বাড়িতে কাজ করে। চরম দারিদ্রের মধ্যেও সে পড়াশুনা করছিল। কিন্তু আত্মহত্যার ঘটনায় সবাই হতবাক হয়ে পড়েছে। পরিবারটিতে চলছে এখন শোকের মাতম।
