১. বিদ্যা সিনহা মীম
২. মাহী
৩. অপু বিশ্বাস
২০১৫ সাল জুড়ে অ্যাভারেজ ব্যবসা সফলতা, আলোচনা আর প্রশংসা মিলিয়ে এগিয়ে আছেন বিদ্যা সিনহা মীম। চলচ্চিত্রের প্রতি নিজের নিষ্ঠা আর কমিটমেন্ট থেকেই দর্শকদের আছে আস্থার জায়গা করে নিয়েছেন। অন্যদিকে, মাহী নায়িকা কেন্দ্রিক চলচ্চিত্র করলেও সারাবছর ধরে প্রযোজনা প্রতিষ্ঠান বদল, প্রেম, বিয়েসহ ফেসবুকের নানা গুঞ্জনেই মিডিয়াকে বিভ্রান্ত করেছেন তিনি। অপরদিকে, অপু বিশ্বাস গত কয়েক বছরের টানা ব্যস্ততার পর নতুন জেনারেশনের চাহিদায় এ বছর ভাটা পড়েছে। যদিও ‘লাভ ম্যারেজ’ নামের একটি চলচ্চিত্র রয়েছে তার ক্যারিয়ারের ঝুলিতে, কিন্তু সারাবছরের খসড়ায় গত বছর চলচ্চিত্রে একটু ঢিলেঢালা অবস্থানেই দেখা যায়। মম সারাবছর জুড়ে ছোটপর্দায় থেকে ‘ছুঁয়ে দিলে মন’ নামের একটি চলচ্চিত্র করেছেন ঠিক, কিন্তু চলচ্চিত্রের অভিনেত্রী, প্রযোজক বা হলের দর্শকদের চাহিদার কোঠায় এখনও তার অবস্থান শূন্যের অঙ্কে!
