আজ সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি দিবস

আপডেট : ০১ জানুয়ারি ২০১৬, ১১:০০
 
পহেলা জানুয়ারি সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি দিবস। এ উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)সহ প্রগতিশীল গণসংগঠনসমূহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।
 
আজ সকাল মতিউল-কাদের চত্বরের সাম্রাজ্যবাদবিরোধী সংহতি স্মারকে জাতীয় প্রেসক্লাব মোড়ে সিপিবি’র পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়া প্রগতিশীল গণসংগঠনসমূহ ও বিভিন্ন বামপন্থী দলের পক্ষ থেকেও শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হয়।