‘আমাদের সন্তানরা শিক্ষার দিক থেকে দরিদ্র নয়’

আপডেট : ০১ জানুয়ারি ২০১৬, ১৩:৪০
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, 'আমরা অর্থনৈতিকভাবে দরিদ্র হলেও আমাদের সন্তানরা শিক্ষার দিক থেকে মোটেও দরিদ্র নয়।'
 
শুক্রবার সকালে রাজধানীর গভ. ল্যবরেটরি স্কুল মাঠে আয়োজিত পাঠ্যপুস্তক উৎসব-২০১৬ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।