উল্লাসিত রুহি-মনসুরে দাম্পত্য জীবন

আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১৭:০৫
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও একাত্তুরের সংগ্রাম, জিরো ডিগ্রি, মায়ানগর এবং কলকাতার ‘গ্ল্যামার’ চলচ্চিত্রে  অভিনয় করেছেন  অভিনেত্রী রুহি। আর ‘একাত্তুরের সংগ্রাম’ শিরোনামের চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই প্রণয় হয় চলচ্চিত্রটির পরিচালক মনসুর আলির সাথে। অবশেষে ২০১৪ সালে তাদের প্রেমকে সার্থক করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।
IMG0
এতদিন রুহি মনসুরের আনন্দ-বেদনা কেবল দুজনের মধ্যেই আবদ্ধ ছিল। কিন্তু গত ২২ ডিসেম্বর তাদের ঘর আলো করে আসে পুত্র সন্তান রুহান। তাদের সুখের দাম্পত্য জীবনের সাথে যোগ হয় আরও একটি নাম। আর সম্প্রতি পুত্র সুখে উল্লসিত এই দম্পতি নিজেদের আনন্দকে তাদের ভক্তদের মাঝে ভাগাভাগি করার জন্য সামাজিক যোগাযোগের মাধ্যম  ফেসবুকে আপলোড দেয় পুত্র রুহানের বেশকিছু ছবি।
IMG1
উল্লেখ্য, বিয়ের পর থেকে তারা বসবাস করছেন যুক্তরাজ্যে। আর সেখানেই ২০১৫ সালের ২২ ডিসেম্বর জন্মগ্রহন করে পুত্রসন্তান রুহান।