মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কুপিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার সকালে ইছাপুরার চালতিতলা গ্রাম থেকে পুলিশ মাসুমা আক্তারের (৩৫) লাশ উদ্ধার করেছে। মাসুমা ওই এলাকার আমজাদ আলীর (৪২) স্ত্রী। ঘটনার পর থেকে আমজাদ পলাতক রয়েছেন।
মাসুমার ১২ বছর বয়সী ছেলে মেহেদী হাসান বলে, তার বাবা নেশা করে প্রায়ই মাকে মারধর করত। বৃহস্পতিবার রাতে বাবা ধারালো বটি দিয়ে মাকে কোপালে তার মৃত্যু হয়।
সিরাজদিখান থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, আমজাদ তার স্ত্রী মাসুমাকে কুপিয়ে হত্যার পর পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
