তামিলনাড়ুর একটি মুসলিম সংগঠনের ফতোয়ার জবাবে ভারতের বিতর্কিত যোগগুরু রামদেবের প্রতিষ্ঠান পতঞ্জলি জানিয়েছে, তাদের ৭শ পণ্যের মধ্যে মাত্র পাঁচটিতে গোমূত্র ব্যবহার করা হয়। এর মাঝে ৩টি শরীরে মাখার এবং ২টি সেবন করার।
যে পাঁচটি পণ্যে গোমূত্র ব্যবহার করা হয়েছে সেগুলোর নামও উল্লেখ করা রয়েছে বলেও দাবি করেছে পতঞ্জলি।
সম্প্রতি তামিলনাড়ু তাওহিদ জামায়াত ফতোয়া দেয় যে পতঞ্জলির পণ্য ব্যবহার করা মুসলমানদের জন্য হারাম। কারণ এতে গরুর মূত্র ব্যবহার করা হয়।
ফতোয়ার জবাবে পতঞ্জলির পক্ষ থেকে বলা হয়, কোটি কোটি দরিদ্র মুসলমান যারা স্বল্পমূল্যের পতঞ্জলির খাঁটি পণ্য ব্যবহার করতে চায় তাদের বিভ্রান্ত করার জন্য এটি একটি ষড়যন্ত্র। তামিলনাড়ু তাওহিদ জামায়াত বলেছে, পতঞ্জলির প্রসাধনী, ওষুধ ও খাদ্যপণ্যের মূল উপাদান গোমূত্র। সূত্র: এনডিটিভি
