সরকারি তহবিলের অর্থ ব্যক্তিগত কাজে ব্যয় করার অভিযোগে পুলিশ ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে। বৃহস্পতিবার লড শহরে ইসরাইলি পুলিশের দুর্নীতি বিরোধী শাখায় হাজির হন ফার্স্টলেডি সারা নেতানিয়াহু।
জিজ্ঞাসাবাদে ব্যক্তিগত বাড়ির রক্ষণাবেক্ষণ ও আসবাবপত্র কেনায় সরকারি টাকা ব্যয়ের ব্যাপারে সারা নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়। সন্দেহ করা হচ্ছে সারা সরকারি অর্থ তার বাবার পেছনেও ব্যয় করেছেন। সরকারি পর্যবেক্ষকদের একটি রিপোর্টের ভিত্তিতে তার বিরুদ্ধে তদন্ত চলছে।
অভিযোগ রয়েছে, ইসরাইলের আর ১০ জন মানুষের চেয়ে নেতানিয়াহুর জীবনযাপন অনেক বেশি ব্যয়বহুল। অন্যদিকে সরকারি অর্থ তছরুপ ও স্টাফদের সাথে খারাপ ব্যবহারের অভিযোগ রয়েছে ফার্স্ট লেডির বিরুদ্ধে।
তবে প্রেসিডেন্টের অভিযোগ গণমাধ্যমের অপপ্রচারের শিকার হয়েছেন তার স্ত্রী। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও তার অভিযোগ। সূত্র: আল জাজিরা
