বছরের শুরুতেই কিছু সময়ের জন্য ডাউন হয়ে যায় জনপ্রিয় মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ। আর এ কারণে অনেকেই ঠিক সময়ে প্রিয়জনদের কাছে নতুন বছরের শুভেচ্ছা পাঠাতে পারেননি।
ডাউন ডিটেক্টর জানিয়েছে, যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকেল ৪টা থেকে হোয়াটসঅ্যাপে বিভ্রাট শুরু হয়। মূলত ইউরোপের ব্যবহারকারীরাই এই সমস্যার মুখোমুখি হলেও যুক্তরাষ্ট্রের কিছু কিছু ব্যবহারকারীও তাদের সমস্যার কথা জানিয়েছেন ডাউন ডিটেক্টরে। তবে কিছু সময়ের মধ্যেই সমস্যার সমাধান করে হোয়াটসঅ্যাপ। ফেসবুক মালিকানাধীন এই মেসেজিং অ্যাপটি বিশ্বব্যাপী হোয়াটস অ্যাপে অন্তত ৯০০ মিলিয়ন ব্যবহারকারী আছে। তবে হোয়াটসঅ্যাপের এই সাময়িক সমস্যার ব্যাপারে কোন মন্তব্য করেনি ফেসবুক। প্রিয়.কম।
