ঢাকা কলেজের শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১৮:৫১
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিমুল (২২) নামের ঢাকা কলেজের শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার সন্ধ্যায় তার নিজ ঘরে সিলিংফেনের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তিনি তেঁতুলিয়া সদরের তেলিপাড়া এলাকার ওয়াহেদ আলীর ছেলে ও ঢাকা কলেজের ইংরেজি বিভাগের ৩য় বর্ষের ছাত্র ছিলেন। 
 
এলাকাবাসী জানায়, শিমুল কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়িতে আসেন। তিনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, ঘটনার দিন তিনি রোজা ছিলেন। বাড়িতে তার বাবা মা ছিল না। সন্ধ্যায় বাড়িতে কারো সারা শব্দ না পেয়ে প্রতিবেশীরা শিমুলের ঝুলন্ত লাশ দেখতে পায়।
 
৩নম্বর তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনিছ বিষয়টি নিশ্চিত করেন।