প্রথম বারের মত গানের উৎসবে রুমি

আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১৫:১০
চ্যানেল আই এর জনপ্রিয় সাপ্তাহিক গানের অনুষ্ঠান ‘গানের উৎসব’-এ প্রথম বারের মতো অংশ নিচ্ছেন ‘বাংলাদেশ’ ব্যান্ড দলের প্রতিষ্ঠাতা ওমর খালেদ রুমি। সঙ্গে থাকবেন বাংলাদেশ ব্যান্ডদলের অন্যান্য সদস্যরা।
 
প্রতি সপ্তাহ দেশের জনপ্রিয় সব সঙ্গীত শিল্পীদের নিয়ে আয়োজন করা হয় ভিন্ন ধর্মী গানের অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় এবারের অনুষ্ঠানের সঙ্গী হবেন ‘বাংলাদেশ’ ব্যান্ড দলের সদস্যরা। ওয়ালটনের সৌজন্যে প্রচারিত অনুষ্ঠানটি পরিচালনা করছেন অনন্যা রমা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে আগামী ৩ জানুয়ারি দুপুর ২.৪০ মিনিটে।