রবিবার খুলছে সুপ্রিমকোর্ট

আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১৭:০৯
 
রবিবার ৩ জানুয়ারি থেকে সুপ্রিমকোর্ট খুলছে। গত ১৭ ডিসেম্বর থেকে শনিবার পর্যন্ত সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে অবকাশ ছিল। সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটি এবং কোর্টের অবকাশের ফলে সর্বোচ্চ আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রম এ সময় বন্ধ ছিল।
 
তবে ছুটিকালীন সময়ে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে বেশ কয়েকটি অবকাশকালীন বেঞ্চ ও আপিল বিভাগে চেম্বার কোর্ট ছিল।-বাসস।