তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান একটি কার্যকর প্রেসিডেন্ট পদ্ধতির সরকারের উদাহরণ দিতে গিয়ে হিটলারের জার্মানির কথা উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার সৌদি আরব থেকে ফিরে এক সাক্ষাত্কারে তাকে প্রশ্ন করা হয় দেশের একক কাঠামো ঠিক রেখে কি কার্যকরি প্রেসিডেন্ট পদ্ধতি চালু করা সম্ভব? উত্তরে এরদোগান বলেন, এরকম উদাহরণ আছে। হিটলারের জার্মানির দিকে তাকালেই আমরা এর উদাহরণ পেয়ে যাব। এরদোগান তুরস্কের সংবিধান পরিবর্তন করতে চাইছেন।
তিনি বলেন, এরকম উদাহরণ পৃথিবীর আরো অনেক দেশে আছে। প্রেসিডেন্ট পদ্ধতির ভালো ও খারাপ-দুই রকম উদাহরণই আছে। যা দরকার তা হচ্ছে তদারকি ও ক্ষমতার ভারসাম্য। সূত্র: এনডিটিভি
