বলিউড চলচ্চিত্রে নতুন প্রজন্মের সেরা জুটি হিসেবে পরিচিত আদিত্য-শ্রদ্ধা। আশিকি টু চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বেশ দর্শক জনপ্রিয়তা পেয়েছিলেন এই জুটি। আর সেই ধারাবাহিকতায় এই জনপ্রিয় জুটিকে আবারো সিনেমা হলের রুপালী পর্দায় ফিরিয়ে আনছেন কারণ জোহর। মনি রতনের চলচ্চিত্র 'ওকে কনমনি'-র হিন্দি রিমেকে দেখা যাবে এই জুটিকে।
কারণ জোহরের প্রযোজনায় এই চলচ্চিত্রটি পরিচালনা করবেন শাদ আলি।সম্প্রতি কারণ তার টুইটারে এই বিষয়টি নিশ্চিত করেন। টুইটারে কারণ জানান, 'আবারো জুটি হয়ে ফিরছেন আদিত্য-শ্রদ্ধা। আশা করি দর্শকদের ভাল লাগবে তাদের একসাথে দেখতে পেরে।' চলচ্চিত্রটির গান লিখেছেন গুণী গীতিকার গুলজার আর সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান।
