সাইকেলে চড়ে অফিস গেলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী

আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১৮:০৭
বাইসাইকেল চড়ে অফিসে গেলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়া। তার গাড়ির নাম্বার জোড় সংখ্যা হওয়ায় আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাস্তায় গাড়ি নামানো থেকে বিরত থাকেন এই আম আদমি নেতা।
 
দূষণ নিয়ন্ত্রণে রাখতে দিল্লির রাস্তায় যান চলাচলে জোড়-বিজোড় বিধি চালু হয়েছে ১ জানুয়ারি থেকে। বছরের প্রথম দিন ছিল বিজোড় তারিখ, তাই বিজোড় নম্বর প্লেটের গাড়িগুলো প্রথম দিন রাস্তায় নামে। সিসোদিয়ার গাড়ির নম্বর বিজোড় হওয়ায় প্রথম দিনে নিজের গাড়িতেই অফিস যান তিনি। কিন্তু শনিবার জোড় সংখ্যার দিন হওয়ায় সাইকেলে অফিস গেলেন উপমুখ্যমন্ত্রী।
 
প্রথম দিনেই দিল্লিতে জোড়-বিজোড় বিধি বেশ ভাল ভাবে কার্যকর হয়েছে। নিয়ম ভাঙার অভিযোগে প্রথম দিনে ২০৩টি গাড়িকে জরিমানা করা হয়। অটোরিকশা বা ট্যাক্সি যাতে যাত্রীদের প্রত্যাখ্যান না করে তার জন্য দিনভর তৎপর ছিল পুলিশ। যাত্রীদের না ওঠানোর অভিযোগে ৭৬ অটোরিকশা চালককে আটক করা হয়। সূত্র: এনডিটিভি