যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার হালের সিনেমা স্টার ওয়ারস দেখা নিয়ে বেজায় নাখোশ হয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ওবামার কাছে সন্ত্রাসবিরোধী যুদ্ধের চেয়ে স্টার ওয়ারস দেখা বেশি গুরুত্বপূর্ণ।
গত ১৮ ডিসেম্বর বছরের শেষ সংবাদ সম্মেলনে নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই উপস্থিত হয়েছিলেন ওবামা। এর কারণ জানাতে গিয়ে রসিকতা করে তিনি জানান, স্টার ওয়ারস দেখা নিয়ে একটু তাড়াহুড়া রয়েছে তার।
এ বিষয়ে ট্রাম্পের বক্তব্য, প্রেসিডেন্ট এখন অন্য একটি যুদ্ধ নিয়ে ব্যস্ত রয়েছেন। এসব বাদ দিয়ে প্রেসিডেন্টের উচিত বেশি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মনোযোগ দেয়া। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর হোয়াইট হাউজে স্টার ওয়ারসের একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সূত্র: দ্য গার্ডিয়ান
