অনেক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রথম বারের মত অনুষ্ঠিত হল মান্না উৎসব। উৎসবটিতে শিল্পীদের অংশ গ্রহণে ছিল জমকালো অনুষ্ঠান। অমিত হাসান, পপি, আমিন খান, ওমর সানি ও মৌসুমির মত জনপ্রিয় তারকারা অংশ গ্রহণ করে ষ্টেজ পারফরমেন্সে। কিন্তু পারফরমেন্স করতে গিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যান জায়েদ খান ও আইরিন সুলতানা।
IMG0
এ বিষয়ে চিত্র নায়ক জায়েদ খান ইত্তেফাকে জানান, 'অল্পের জন্য বেঁচে গেছি আমারা দু'জন। আমার মনে হয় বাংলা দেশে এই প্রথম কোন ষ্টেজ পারফরমেন্সে কেউ সাড়ে সাতশ সিসি'র মোটর সাইকেল নিয়ে অংশ গ্রহণ করল।আর সেটি হলাম আমি। এত সরু রাস্তায় নায়িকাকে নিয়ে উঠা ছিল খুবই ঝুঁকিপূর্ণ। আমি তবুও ভালভাবেই কাজটি করতে পেরেছি।তবে কেউ না বুঝতে পারলেও যে স্লিপটি আমি করেছিলাম পারফরমেন্স করতে গিয়ে, সেটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ। এই ধরনের রাস্থায় আইরিনকে নিয়ে ব্যালেন্স করাটা ছিল আমার জন্য খুবই কষ্টসাধ্য।' তিনি আরও জানান, আল্লার রহমতে আর ভক্তদের দোয়ায় বেঁচে গেছি আমারা। তবে কাউকে কিছু বুঝতে না দিয়ে খুব ভাল ভাবেই পারফরমেন্সটি করতে পেরেছি এটাই অনেক বড় কিছু।'
IMG1
চিত্র নায়িকা আইরিনের সাথে এবিষয়ে কথা বলে জানা যায়, 'আমিতো জানতামই না এমন কোন ঝুঁকিপূর্ণ ঘটনা ঘটেছিল। জায়েদ এমন ভাবে সম্পূর্ণ ঘটনাটি সামাল দিয়েছে যে আমি বুঝতেই পারিনি। কিন্তু পারফরমেন্সের পরে জায়েদ যখন আমাকে ঘটনাটি জানিয়েছিল তখন খুব ভয় পেয়েছিলাম।'
